রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ গ্রেফতার ৫২০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩৯টি মামলা করা হয়েছে।
আজ রবিবার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ৬২ জন, ওয়ারীতে ৬০ জন, মতিঝিলে ৫৩ জন, তেজগাঁওয়ে ৭১ জন, মিরপুরে ১৫২ জন, গুলশানে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩ জনকে আটক করেছে।
অভিযানকালে একটি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, দুটি চাকু, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনডিএমপি জানায়, শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






