ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ১১:২৮ এএম

দুপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

দুপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এখনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। অতীতের সেই ব্যর্থতার বৃত্ত ভাঙার লক্ষ্য নিয়েই এবার প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। 

রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টায় জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। কঠিন কন্ডিশন, প্রতিপক্ষের শক্তিশালী পেস আক্রমণ আর দীর্ঘদিনের পরিসংখ্যানের বাধা পেরিয়ে নতুন ইতিহাস গড়াই এখন টাইগারদের চ্যালেঞ্জ।

দুই দলের আগের ১৬ টেস্টের মুখোমুখিতে ১৪টিতেই হেরেছে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো জয়ের খাতা খুলতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এর মধ্যে ৯টি ম্যাচেই ইনিংস ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। পরিসংখ্যান তাই এবারের লড়াইয়ের কঠিন বাস্তবতাই তুলে ধরছে।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা বরাবরই শক্তিশালী। পেস, বাউন্স ও সুইংয়ের অনুকূল কন্ডিশনে প্রতিপক্ষের ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলতে অভ্যস্ত প্রোটিয়ারা। শুধু বাংলাদেশ নয়, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকেও দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।

আরও পড়ুন

তবে অতীতের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়াতে আশাবাদী বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে পেস বোলিংয়ে উন্নতি এবং দেশের বাইরে ভালো পারফরম্যান্সের আত্মবিশ্বাসই তাদের বড় শক্তি। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের মতো পেসাররা বিদেশের মাটিতেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে এই পেস আক্রমণ কার্যকর হয়ে উঠলে স্বাগতিকদের চ্যালেঞ্জ জানানো সম্ভব।

ওয়ান্ডারার্সের উইকেটেও পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ব্যাটারদের পাশাপাশি বাংলাদেশের পেসারদের জন্যও এটি নিজেদের সামর্থ্য দেখানোর বড় সুযোগ। তবে দুই ম্যাচের সিরিজে সফরকারীদের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ও গতিময় পেস আক্রমণ। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও ডেন প্যাটারসনের বিপক্ষে ব্যাটারদের নিতে হবে বাড়তি সতর্কতা।

ইতিহাস বাংলাদেশের পক্ষে না থাকলেও এবার সেই ইতিহাস বদলানোর প্রত্যয় নিয়েই মাঠে নামবে শান্তর দল। প্রতিকূল কন্ডিশনে ব্যাটিংয়ের দৃঢ়তা আর পেসারদের কার্যকর বোলিং এই দুইয়ের সমন্বয়ই নির্ধারণ করে দিতে পারে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ভাগ্য। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

১

গাজীপুরে মহাসড়ক অবরোধ: টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

২

সাপ্তাহিক ছুটি শেষে আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন

৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, এসপি গ্রেপ্তার

৪

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বাম পা হারানো আব্দুর রহিম

৫

বাংলাদেশ চাপ নিয়ে খেলার কারণে ভুল করেছে, শ্রাবণের ভুল অপ্রত্যাশিত : ক্রীড়া প্রতিমন্ত্রী

৬