এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ, ৮ জনের নামে মামলা
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজে বাদী হয়ে মামলাটি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে।
আরও পড়ুনএর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এ সময় দুটি ছাগলও পুড়ে মারা যায়। এ ঘটনায় পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন সংসদ সদস্য।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে তদন্তের স্বার্থে এজাহারভুক্ত আসামিদের নাম প্রকাশ করেননি তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1794501502.jpg)


