সাবেক শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর সাবেক শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মোহাম্মদ রাসেল (২৭) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাত ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় মরদেহের সন্ধান পায় পুলিশ।
নিহত রাসেল একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি চাটখিল উপজেলা শ্রমিকদলের সাবেক সদস্য ছিলেন এবং নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের সঙ্গে তার স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তান দুটি বাবার সঙ্গে থাকত।
গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ফের সংসার করার প্রলোভন দেখিয়ে রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন স্ত্রী মুক্তা বেগম ও শালিকা রতনা। এরপর থেকে নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক







