ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০১:৪৪ পিএম

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত, ছবি: দৈনিক করতোয়া ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ব্যাংকে যাওয়ার পথে গাড়ির জন্য বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় সুমন (৪২) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি উপজেলার শাহ—বন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ি চকপোতা এলাকার আব্দুল মজিদের ছেলে ও দুপচাঁচিয়ায় অগ্রণী ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সুমন। এরপর শেরপুর বাসস্ট্যান্ডে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি পিকআপ (ঢাকা ন—২২—৩২১০) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি করতোয়া পরিবহনের গাড়িতে গিয়ে পুনরায় ধাক্কা খায়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সুমনকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির হোসেন জানান, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

১

মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

২

১০০ দিনের পরিকল্পনা তথ্য কমিশনের, হবে আরটিআই মেলা

৩

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড

৪

মিস ইউনিভার্সের মঞ্চে সামিরা খান মাহিকে এগিয়ে নিতে ভোট দেবেন যেভাবে

৫

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

৬