মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। তারা সবাই ডাক বিভাগের গাড়িটির আরোহী।
বুধবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকার কাউছার নগরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে দাঁড়িয়ে ছিল।
পরে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে।
আরও পড়ুনএ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







