ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬ ০৮:২৫ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ার সম্রাট হত্যা মামলায় সহোদর আসামির জামিন নামঞ্জুর

বগুড়ার দুপচাঁচিয়ার সম্রাট হত্যা মামলায় সহোদর আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : দুপচাঁচিয়ার ভেলুরচকে সম্রাট আকন্দ (৩৮) হত্যা মামলা সহোদর আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে হাজতি পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা হলো-দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পলিরপাড়ার আবু বক্করের দুই ছেলে জনাব আলী ও ময়ের উদ্দিন।

আজ সোমবার (৯ নভেম্বর) ওই আসামিরা বগুড়ার দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে দায়রা জজ মো. মনিরুজ্জামান তা নামঞ্জুর করেন।

উল্লেখ, দুপচাঁচিয়ার উপজেলার ভেলুরচকের রফিকুল ইসলাম ও জোসনা বেগমের ছেলে ভেলুরচকে সম্রাট আকন্দকে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্বশক্রতার জের ধরে গত ২৫ জুন দুপুর ১২টার দিকে বাড়ির অদূরে ওই আসামিসহ অন্যান্য আসামিরা মারপিটসহ কোদলের আঘাতে গুরুতার জখম করে।

আরও পড়ুন

আহত সম্রাট আকন্দ চিকিৎসাধীন অবস্থায় ৪ জুলাই ঢাকার একটি হাসপাতালে মারা যান। এব্যাপারে নিহত সম্রাট আকন্দের মা জোসনা বেগম বাদি হয়ে ওই আসামিরাসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০ জন উল্লেখ করে দুপচাঁচিয়া থানায় এই মামলা দয়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. আরিফুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ার সম্রাট হত্যা মামলায় সহোদর আসামির জামিন নামঞ্জুর

১

বগুড়ার শাজাহানপুরে খোরশেদ হত্যা মামলার আসামি গ্রেফতার

২

৮ বিভাগেই বৃষ্টির আভাস

৩

বগুড়ার আদমদীঘিতে আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল জাতীয় সংসদে উত্থাপন

৫

বগুড়ায় বেগম হত্যা মামলায় রাশেদুলের জামিন নামঞ্জুর

৬