ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ০৭:৩৪ পিএম

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি-ভিডিও ফোনে ডাউনলোড করবেন যেভাবে

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি-ভিডিও ফোনে ডাউনলোড করবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করেন অনেকেই। কখনো ফোনের স্টোরেজ খালি করতে গিয়ে মূল ছবিটি মুছে ফেলেন, আবার কখনো পুরোনো কোনো পোস্ট নিজের কাছে সংরক্ষণ করে রাখতে চান। এ জন্য অন্য কোনো অ্যাপের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। ইনস্টাগ্রামেই রয়েছে নিজের পোস্ট করা ছবি ও ভিডিও ফোনে ডাউনলোড করার সুবিধা। চাইলে স্টোরিতে দেওয়া ছবিও সংরক্ষণ করতে পারবেন।

অ্যান্ড্রয়েড ও আইফোন দুই ধরনের স্মার্টফোনেই এই সুবিধা ব্যবহার করা যায়। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ইনস্টাগ্রাম থেকে নিজের পোস্ট করা ছবি, ভিডিও ও স্টোরি ডাউনলোড করবেন।

ইনস্টাগ্রামের পোস্ট করা ছবি ও ভিডিও ডাউনলোড

নিজের প্রোফাইলে থাকা কোনো ছবি বা ভিডিও ফোনে সংরক্ষণ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • প্রথমে স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।
  • স্ক্রিনের নিচের ডান পাশে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  • প্রোফাইলে গিয়ে যে ছবি বা ভিডিও ডাউনলোড করতে চান, সেটি খুলুন।
  • পোস্টের নিচে থাকা শেয়ার আইকনে ট্যাপ করুন।
  • এরপর ‘ডাউনলোড’ অপশন নির্বাচন করুন।
  • ডাউনলোড সম্পন্ন হলে ছবিটি বা ভিডিওটি ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।

এভাবে প্রতিটি পোস্ট আলাদাভাবে ডাউনলোড করা সম্ভব। তবে যারা নিয়মিত ছবি বা ভিডিও পোস্ট করেন, তারা চাইলে স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সেভ হওয়ার ব্যবস্থাও চালু রাখতে পারেন।

পোস্ট করা ছবি-ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সেভ করবেন যেভাবে

প্রতিবার পোস্ট করার পর আলাদা করে ডাউনলোড করার ঝামেলা এড়াতে ইনস্টাগ্রামের সেটিংস থেকে একটি অপশন চালু করতে পারেন।

  • ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল খুলুন।
  • ওপরের ডান পাশে থাকা তিনটি দাগের মেনুতে ট্যাপ করুন।
  • ‘ইওর অ্যাপ অ্যান্ড মিডিয়া’ বিভাগে যান।
  • সেখান থেকে ‘আর্কাইভিং অ্যান্ড ডাউনলোডিং’ অপশন নির্বাচন করুন।
  • এরপর ‘সেভিংস টু ক্যামেরা রোল’ অপশনটি চালু করুন।
  • এই সেটিং চালু থাকলে ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি ও ভিডিও ফোনের ক্যামেরা রোলে স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে।

ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড করবেন যেভাবে

ইনস্টাগ্রামে পোস্ট করা স্টোরিও ফোনে সংরক্ষণ করা যায়। এজন্য-

আরও পড়ুন

  • ইনস্টাগ্রাম অ্যাপ খুলে স্টোরি বিভাগে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  • যে স্টোরিটি ডাউনলোড করতে চান, সেটি খুঁজে বের করুন।
  • স্টোরি চলার সময় স্ক্রিনের নিচের বাঁ দিকে থাকা তিনটি ডট বা ‘মোর’ অপশনে ট্যাপ করুন।
  • এরপর ‘সেভ’ অপশন নির্বাচন করুন।

স্টোরির ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।

আর্কাইভে থাকা পোস্টও কি ডাউনলোড করা যায়?

হ্যাঁ। ইনস্টাগ্রামে আর্কাইভ করে রাখা ছবি ও ভিডিওও সংরক্ষণ করা সম্ভব। এ জন্য প্রোফাইলের আর্কাইভ বিভাগে গিয়ে পছন্দের পোস্টটি খুলতে হবে। এরপর সেখানে থাকা সেভ করার অপশন ব্যবহার করতে পারবেন।

তবে মনে রাখতে হবে, ইনস্টাগ্রামের এই ডাউনলোড সুবিধা মূলত মোবাইল অ্যাপের জন্য। ডেস্কটপ থেকে সরাসরি একইভাবে ছবি বা ভিডিও ডাউনলোডের অপশন পাওয়া যায় না। তাই নিজের পোস্টের কপি ফোনে রাখতে চাইলে মোবাইল অ্যাপ ব্যবহার করাই সহজ উপায়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি-ভিডিও ফোনে ডাউনলোড করবেন যেভাবে

১

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২

তাহসিফের মৃত্যু: রিমান্ডে যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ

৩

এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

৪

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর এমটিও নিয়োগ ২০২৬: সম্পন্ন হলো ভাইভা

৫

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ১২

৬