ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ০৭:২৩ পিএম

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর এমটিও নিয়োগ ২০২৬: সম্পন্ন হলো ভাইভা

ঢাকা, ৫ নভেম্বর ২০২৬: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) নিয়োগ ২০২৬-এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-তে ৩, ৪ ও ৫ নভেম্বর তিন দিনব্যাপী প্রার্থীদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আইবিএর পূর্ণ তত্ত্বাবধানে পরিচালিত এই নিয়োগ পরীক্ষায় মোট ১৫ হাজার ৭০০ জন প্রার্থী আবেদন করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভায় অংশ নেন ৩০০ জন প্রার্থী। তাঁদের মধ্য থেকে মেধা, গুণগত মান ও যোগ্যতার ভিত্তিতে বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

‘দ্য নেক্সট স্ট্যান্ডার্ড’ শীর্ষক এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে মেধাবী, দক্ষ ও সম্ভাবনাময় নবীনদের বাছাই করাই ছিল এই নিয়োগ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। এর মাধ্যমে একদিকে যোগ্য ও উদ্যমী মানবসম্পদ ব্যাংকের কর্মীবাহিনীতে যুক্ত হবে, অন্যদিকে নতুন প্রজন্মের সঙ্গে ব্যাংকের একটি ইতিবাচক সম্পর্কও গড়ে উঠবে।

আরও পড়ুন

বিশ্বাস, পেশাদারিত্ব, উদ্ভাবন ও উৎকর্ষের মূল্যবোধকে ধারণ করে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. একটি আধুনিক, দক্ষ ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেছে। মেধাবী নবীনদের ব্যাংকিং পেশায় সম্পৃক্ত করার মাধ্যমে ব্যাংক টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষ অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর এমটিও নিয়োগ ২০২৬: সম্পন্ন হলো ভাইভা

১

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ১২

২

কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

৩

একাত্তরের রাজাকার ও ২৪-এর রাজাকার মিলেমিশে একাকার: রাশেদ খাঁন

৪

‘বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাংলাদেশকে দাঁড় করিয়েছিলেন জিয়াউর রহমান’

৫

দলীয় কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫

৬