ভিডিও বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬ ০৭:৪৩ পিএম

আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় এনআরবিসি ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

এনআরবিসি ব্যাংক পিএলসি এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহায়ক প্রতিষ্ঠান পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে এক কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ তারিখে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান,এফসিএমএ-এর উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার এবং পারফেক্ট গ্লোবাল হেলথ-এর  প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কায়সার কাদের সেলিম চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফয়সল আহমেদ,  এসভিপি ও কার্ড ডিভিশনের প্রধান  আরমান হোসেন এবং পারফেক্ট গ্লোবাল হেলথ-এর আন্তর্জাতিক বিপণন ব্যবস্থাপক পারভেজ কামাল রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় এনআরবিসি ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা ভারত, চীন, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষায়িত চিকিৎসাসেবা এবং এক্সক্লুসিভ স্বাস্থ্যসুবিধা গ্রহণের সুযোগ পাবেন।

আরও পড়ুন

চুক্তির আওতায় প্রো হেলথ চেকআপ প্যাকেজে ভারতের অ্যাপোলো হাসপাতালে এনআরবিসি ব্যাংকের কার্ডধারীরা ১০ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি থাইল্যান্ডের ফায়াথাই ৩ হাসপাতালে থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ (একটির সঙ্গে একটি ফ্রি) অফার। এ ছাড়া সংশ্লিষ্ট সুবিধার সঙ্গে বিনামূল্যে এক রাত হোটেলে অবস্থানের সুযোগও থাকছে।
এছাড়া এনআরবিসি ব্যাংকের কর্মীরা বিনামূল্যে অনলাইন চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে তাঁরা ডিজিটাল প্ল্যাটফর্মে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ চিকিৎসা বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও চিকিৎসা নির্দেশনা নিতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় এনআরবিসি ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

১

ডিজিটাল ট্রেডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ব্র্যাক ব্যাংক: রপ্তানির ডকুমেন্টারি কালেকশন ৪০ দিন থেকে কমে মাত্র ১ দিনে  

২

উত্তরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

৩

ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে উপায় ও ফ্রেশ সুপার মার্টের অংশীদারিত্ব এই অংশীদারিত্বের আওতায় বেতন বিতরণ, অর্থ সংগ্রহ ও ইউবিএস+ সেবা প্রদান করা হবে  

৪

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

৫

বাংলাদেশকে বিশ্বদরবারে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়তে হবে: প্রধানমন্ত্রী

৬