প্রথম টেস্ট সেঞ্চুরিকে ১৫০ রানে ছাড়িয়ে গেলেন হৃদয়
স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টে ধুঁকতে থাকা বাংলাদেশের হয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেয়ার পর সেটিকে নিয়ে গেলেন ১৫০ রানে। ব্যাটারদের একের পর এক আসা-যাওয়ার মিছিলে তিনি দাঁড়িয়ে রইলেন উইকেটে। অপরাজিত আছেন ১৫৪ রানে।
হৃদয়ের ব্যাটে ভর করে বাংলাদেশের বোর্ডে রান এখন ৭ উইকেটে ২৭৪। উইন্ডিজের প্রথম ইনিংসের রানের চেয়ে এখনও পিছিয়ে ৮২ রান। ২৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন হৃদয়। তৃতীয় দিনের প্রথম সেশনে ১০৯ বলে ৪ চারে হাফ সেঞ্চুরির পর ১৭১ বলে ১১ চার ও ১ ছক্কায় করেন সেঞ্চুরি। এরপর ২৩ বলে ১৪ চার ও ৫ ছক্কায় স্পর্শ করেন ১৫০ রান। কিছুটা ওয়ানডে মেজাজেই ব্যাটিং করার চেষ্টা করছেন তিনি। উইন্ডিজ বোলারদের পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়ে পার করেছেন বাংলাদেশের সংগ্রহ ২৫০। যদিও প্রথম ইনিংসে ৩৫৬ রান করা সফরকারীদের চেয়ে এখনও বেশ খানিকটা দূরেই অবস্থান করছে বাংলাদেশ।
আরও পড়ুনশেষ পর্যন্ত হৃদয় কত রান করতে পারেন এবং তার ব্যাটে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের রানকে স্পর্শ বা টপকে যেতে হলে তাকে উইকেটে টিকে থাকতে হবে আরও অনেকক্ষণ। হৃদয়কে সঙ্গে দিয়ে তাইজুল অপরাজিত আছেন ৩৭ বলে ১৫ রানে।
মন্তব্য করুন

_medium_1794030743.jpg)





_medium_1794035605.jpg)
_medium_1794035826.jpg)