ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ০৬:০৩ পিএম

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তবে জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৫১ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। দিন শেষে ৪০ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে বাংলাদেশ। এখনও ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকরা।
 
 
দিনের শুরুতে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু করেন ১৩৩ রান। জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে আসে ৫১ এবং কেভিন উইকহ্যাম করেন ৬১ রান। শেষ দিকে জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলসের জুটিও বাংলাদেশকে ভুগিয়েছে। শেষ উইকেটে তাদের ৩৩ রানের জুটির পর ১০৬.৪ ওভারে ৩৫৬ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস।
 
বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৯০ রানে ৬ উইকেট নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ৬ উইকেটের কীর্তি। একই সঙ্গে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে স্টাম্পিংয়ের মাধ্যমে উইকেট পাওয়ার নজির গড়েছেন তিনি। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন দুটি করে উইকেট।
 
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। সাদমান ইসলামের চোটের কারণে ওপেনিংয়ে নামেন নাঈম হাসান। তবে ৫ রান করে সিলসের বলে স্লিপে ক্যাচ দেন তিনি। এরপর তানজিদ হাসান ১৬ রান করে ফিরেছেন গ্রিভসের বলে দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে।
 
অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ইনিংস বড় করতে পারেননি। শামার জোসেফের বলে বোল্ড হওয়ার আগে করেন ১৮ রান। ৫১ রানে ৩ উইকেট হারানোর পর দলকে সামাল দেয়ার চেষ্টা করেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। তাদের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষে এসেছে ৩৭ রান। হৃদয় ২৯ ও মুশফিক ১৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ

১

মীনা বাজারে নিয়োগ, ঢাকায় চাকরির সুযোগ

২

মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী

৩

ডেপুটি ম্যানেজার নেবে মেঘনা গ্রুপ, ঢাকায় কাজের সুযোগ

৪

মোংলা বন্দর ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক হাব গড়ে তুলবে সরকার

৫

জেন্টল পার্কে নিয়োগ, আবেদন অনলাইনে

৬