ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ১১:৫৯ এএম

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৫

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ  শনিবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৬০ জন, ওয়ারী বিভাগ ৬২ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ৮২ জন, মিরপুর বিভাগ ১৩৮ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। 

অভিযানকালে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪৭১১পিস ইয়াবা, ২টি স্বর্ণের চেইন, ১টি প্রাইভেটকার, ১টি মিশুক গাড়ী, ৮টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৮০০ টাকা ও ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।

আরও পড়ুন

শুক্রবার (০৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৫

১

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি হাঁকালেন তাওহিদ হৃদয়

২

সিপাহী-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি

৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৪

৭ নভেম্বর: রাজনীতির সুশৃঙ্খল গতিপথের নায়ক জিয়াউর রহমান

৫

বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

৬