ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ১২:২২ এএম

তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে দেশে আনা হলো প্রবাসীর মরদেহ

ছবি : সংগৃহীত, তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে দেশে আনা হলো প্রবাসীর মরদেহ

সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ময়মনসিংহের নান্দাইলের প্রবাসী মো. মৃদুল হাসান সৌরভের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন তথ্য প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

এ সময় নিহতের বাবা সোহরাব উদ্দীনও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সন্তানের মরদেহ গ্রহণের মুহূর্তে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। রেমিট্যান্স যোদ্ধাদের এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সরকার সবসময় প্রবাসী ও তাঁদের পরিবারের পাশে রয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

জানা গেছে, নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহরাব উদ্দীনের একমাত্র ছেলে মৃদুল হাসান সৌরভ পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ১৬ মাস আগে সৌদি আরবে যান। সেখানে অবস্থানকালে জন্ডিসে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ১০ অক্টোবর সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

মরদেহ দেশে পৌঁছানোর পর সরকারি সহায়তার অংশ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

তরুণ এই প্রবাসীর মৃত্যুতে পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে দেশে আনা হলো প্রবাসীর মরদেহ

১

বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

২

ফিড, ওষুধ ও বিদ্যুতের চড়া দামে কুড়িগ্রামের রাজারহাটে খামারিদের মাথায় হাত

৩

রংপুরের কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় প্রধান আসামিসহ তিনজন লক্ষীপুরে গ্রেফতার

৪

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে সার মজুতের দায়ে ব্যবসায়ীর জরিমানা

৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস পালিত

৬