ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ১২:১৫ এএম

বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ছবি : সংগৃহীত, বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৯ ও ১০ নভেম্বর বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ দিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।

আরও পড়ুন

সোমবার (৯ নভেম্বর) বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শুরুর দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রাও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

১

ফিড, ওষুধ ও বিদ্যুতের চড়া দামে কুড়িগ্রামের রাজারহাটে খামারিদের মাথায় হাত

২

রংপুরের কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় প্রধান আসামিসহ তিনজন লক্ষীপুরে গ্রেফতার

৩

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে সার মজুতের দায়ে ব্যবসায়ীর জরিমানা

৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস পালিত

৫

মৌসুমের শুরুতেই শুষ্ক তিস্তা নদী, প্রয়োজন মত পানি মিলছেনা 

৬