বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রিপন (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৬ নভেম্বর ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার দুবলাগাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দুবলাগাড়ী হাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে রিপনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনগ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল জানান, গ্রেফতারকৃত জহুরুল ইসলাম রিপনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন







_medium_1794026105.jpg)

