ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ০২:০০ এএম

শাহবাগে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

ছবি : সংগৃহীত, শাহবাগে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

রাজধানীর শাহবাগে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি।

শাহবাগ থানার ডিউটি অফিসার আব্দুল খালেক জানান, শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে শাহবাগ থানাধীন আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। পরে তারা মৎস্য ভবনের দিকে পালিয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, শনিবার (৭ নভেম্বর) রাত ১২টা ৪ মিনিটে শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন

এদিকে, ঘটনার পরও শাহবাগ এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

১

স্থানীয় নির্বাচনে এককভাবে লড়ার ঘোষণা গণঅধিকার পরিষদের

২

আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

৩

বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে: নাহিদ

৪

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক

৫

‘ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?’— শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

৬