ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ০৮:৩৮ পিএম

চাঁদপুরে দিনদুপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্মৃতিস্তম্ভের বেদির নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার ১২ নভেম্বর দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের বেদিতে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই তারা ঘটনাস্থল থেকে সরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্বৃত্তরা হঠাৎ করে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে দিনদুপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

১

রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

৩

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

৪

মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় পাশে থাকবে বগুড়া সিটি কর্পোরেশন : এম.আর ইসলাম স্বাধীন

৫

এলাকার উন্নয়নে সাংবাদিকদেরকে দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : মহিত তালুকদার এমপি

৬