ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ০৮:২১ পিএম

মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় পাশে থাকবে বগুড়া সিটি কর্পোরেশন : এম.আর ইসলাম স্বাধীন

মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় পাশে থাকবে বগুড়া সিটি কর্পোরেশন : এম.আর ইসলাম স্বাধীন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন বলেছেন, মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতাসহ নাগরিকদের পাশে থাকবে বগুড়া সিটি কর্পোরেশন। একজন মাদকাসক্ত ব্যক্তিই একটি পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট। আর সামাজিক বিশৃংখলা ও নানা রকম অপরাধের উৎস হলো মাদক ব্যবসা।

তাই মাদক প্রতিরোধে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বগুড়ার রাস্তা-ঘাট ও সামাজিক প্রতিষ্ঠানের সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান অবগত আছেন।

বগুড়া সিটি কর্পোরেশনের নাগরিকরা আধুনিক নগরায়নের সব ধরণের সুযোগ সুবিধা পাবেন। তবে একটু ধৈর্য্য ধরতে হবে। আজ শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে শাজাহানপুর উপজেলাধীন বগুড়া সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের বেজোড়া দক্ষিণপাড়া যুব উদয়ন সংঘ আয়োজিত ‘মাদক বিরোধী আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি’ তে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আরও পড়ুন

যুব উদয়ন সংঘের সাবেক সাধারণ সম্পাদক এ.এফ.এম মামুনুর রশিদ বিপ্লবের সভাপতিত্বে এবং আলী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন যুব উদয়ন সংঘের সাবেক সভাপতি দৈনিক করতোয়ার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজল কুমার সরকার, বগুড়া জেলা যুব দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল আমিন শানু।

যুব উদয়ন সংঘের সভাপতি হাবিবুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম শাকিলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন টিএমএসএস’র লাইফ মেম্বার রোটারিয়ান মেছবাউল আলম, বেজোড়া দক্ষিণপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিএনপি নেতা ডা. মাহবুবুর রহমান বাবলু, বগুড়া আদর্শ স্কুলের সাবেক প্রধান শিক্ষক আশরাফ আলী, যুবদল নেতা প্রভাষক মিজানুর রহমান, যুব উদয়ন সংঘের অর্থ সম্পাদক আল আমিন উজ্জল, ধর্মীয় সম্পাদক নাজিউল্লাহ্সহ ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ। অনুষ্ঠানের একপর্যায়ে যুব উদয়ন সংঘের নেতৃবৃন্দকে ফুটবল ও ভলিবল উপহার দেন প্রধান অতিথি এম.আর ইসলাম স্বাধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় পাশে থাকবে বগুড়া সিটি কর্পোরেশন : এম.আর ইসলাম স্বাধীন

১

এলাকার উন্নয়নে সাংবাদিকদেরকে দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : মহিত তালুকদার এমপি

২

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই, গাড়ি ভাঙ্চুর দুই কর্মকর্তা আহত

৩

জয়পুরহাটের বাগজানার ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত

৪

জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী

৫

বগুড়ার শেরপুরে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

৬