ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ০৬:৩৫ পিএম

বগুড়ার ধুনটে বিএনপির এমপির গাড়িতে হামলা, আ’লীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপির এমপির গাড়িতে হামলা, আ’লীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির এমপির গাড়ির বহরে ককটেল হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় সোহেল রানা তালুকদার (৪৭) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোহেল রানা উপজেলার রামভল্বপুর খাদুলী গ্রামের নবীর উদ্দিন তালুকদারের ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একই এলাকার শিমুলকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ গোলাম মোহাম্মাদ সিরাজ নেতাকর্মীদের নিয়ে ১১ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগকালে শহরের কলাপট্টী এলাকায় পৌছেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জিএম সিরাজের গাড়ির বহরে ককটেল হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।

আরও পড়ুন

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এই মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে বিএনপির এমপির গাড়িতে হামলা, আ’লীগ নেতা গ্রেফতার

১

এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে : রাশেদ খান

২

ফের দেখা যাবে সোনারগাঁয়ে ধারণকৃত ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

৩

টেকনাফে নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে গ্রামের বাড়ি

৪

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ

৫

মীনা বাজারে নিয়োগ, ঢাকায় চাকরির সুযোগ

৬