ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ০৭:৩৮ পিএম

বগুড়ার শেরপুরে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

বগুড়ার শেরপুরে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২৬ জন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার একাধিক এলাকায় এ ঘটনা ঘটে। আকস্মিক এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে একটি হিংস্র কুকুর হঠাৎ করেই উপজেলার বাগড়া কলোনি, কেল্লা, টুনিপাড়া এবং হাপুনিয়া এলাকার সড়ক দিয়ে দ্রুতবেগে দৌড়ে যাবার সময় রাস্তায় যাকে পেয়েছে, তাকেই কামড়ে জখম করে। আকস্মিক এই হামলায় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন রাসেল (২৭), নুরী বেগম, শাহানা বেগম, শাহ আলী, আব্দুল আলিম, সোহান হোসেন, হাসিনা খাতুন, ফরিদা বেগম, রবিউল ইসলাম, তোফাজ্জল হোসেন, আব্দুর রউফ, নূরানী, রুবেল হোসেন, আব্দুস সালাম, পান্না, জেবা খাতুন, সাগর হোসেন, ফজল আলী, কামরুল হাসান, সোলায়মান আলী, শান্তা খাতুন, আকাশ, আবু তোহা, আবু হাসান, আবু তারেক।

এছাড়া বিভিন্ন জন বিভিন্ন এলাকায় স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা নিলেও তাৎক্ষণিকভাবে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জরুরি চিকিৎসা ও অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন গ্রহণ করেন ২৬ জন। স্থানীয়দের ভাষ্যমতে, ওই পাগলা কুকুরটির কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সংকটের আশঙ্কায় এবং বিভিন্ন দূরবর্তী এলাকার লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যান। কেউ কেউ স্থানীয় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিক থেকেও ভ্যাকসিন এবং চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাধারণ মানুষের মাঝে বিশেষ করে শিশু ও অভিভাবকদের মধ্যে কুকুরের আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এলাকায় বেওয়ারিশ ও হিংস্র কুকুর নিধনে বা নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম জানান, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে ২৬ জন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তাদের প্রত্যেককে প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

১

সদ্য জন্ম নেওয়া শিশুদের জন্য যেসব মেশিন পাওয়া যাচ্ছে বগুড়ার মেডিকেল এক্সপোতে

২

শহীদ আবু সাঈদের রক্ত, ১৭ বছরের নির্যাতন, জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: জুমা

৩

সংরক্ষণের আলু বের করতে গণবিজ্ঞপ্তি : তবুও হিমাগারে আসছেন না চাষী ও ব্যবসায়ীরা

৪

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

৫

নাদিয়া ফার্নিচারে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদন

৬