বগুড়ার গাবতলীতে চিকিৎসকের চেম্বার দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলী উপজেলায় চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের স্থাপনা দখল, তালাবদ্ধ করে চিকিৎসাসেবা কার্যক্রমে বাধা, মিথ্যা অভিযোগের মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সিদ্দিকুর রহমান (ডিএমএফ) বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, তার পিতামহ জীবদ্দশায় রামেশ্বরপুর মৌজায় ৪ দশমিক ৫০ শতক সম্পত্তি তার ভাইদেন মধ্যে সমান অংশে ভাগ করে দেন। ওই জমির মধ্য থেকে তিন শতকের ওপর তারা দুই ভাই মিলে একটি একতলা ভবন নির্মাণ করেন। সেখানে ২০১৭ সাল থেকে নিয়মিত চিকিৎসাসেবা ও ফার্মেসি কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। তিনি অভিযোগ করেন, তার এই জনকল্যাণমূলক কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে বড় ভাই প্রয়াত রবিউল করিমের প্রবাসী ছেলের বউ লতিফা ইয়াসমিন স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম জুয়েল, রব্বানী ও বাদলসহ বেশ কয়েকজনকে নিয়ে ওই স্থাপনা দখলের চেষ্টা চালাচ্ছেন। তারা প্রতিনিয়ত চিকিৎসাসেবাক্রমে কার্যক্রমে বাধা দিচ্ছেন এবং চেম্বার ও স্টোররুমে তালা লাগিয়ে প্রবেশে বাধাসৃষ্টি করছেন।
আরও পড়ুনতারা পূর্বপরিকল্পিতভাবে তাদের নামে একাধিক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে মামলা দায়ের করে হয়রানি করছেন দাবি করে, তিনি ও তার পরিবার চরমনিরাপত্তাহীনতায় ও প্রাণনাশের আশঙ্কায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি তার চিকিৎসাসেবা কার্যক্রম নির্বিঘ্ন করতে, হয়রানি থেকে মুক্তি পেতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1793892099.jpg)
_medium_1793891796.jpg)






_medium_1793890620.jpg)