বগুড়া শজিমেক নার্সেস কোয়ার্টারে গ্যাসের পাইপলাইন থেকে আগুন
শহর প্রতিনিধি: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) নার্সেস কোয়ার্টারের ৬ নম্বর ভবনে বৃহস্পতিবার সকালে অগ্নিকান্ড ঘটেছে। ভবনের একাধিক বাসিন্দা জানান, পেছনের অংশের গ্যাসের পাইপলাইন থেকে আগুনের সূত্রপাত হয়। তিনতলা ভবনটিতে প্রতি তলায় দুটি করে মোট ছয়টি পরিবার বসবাস করে।
নিচতলার বাসিন্দা সিনিয়র স্টাফ নার্স লিলি সরকারের স্বামী গৌতম জানান, স্ত্রী কর্মস্থলে যাওয়ার কিছুক্ষণ পরই রান্নাঘরের দিকে আগুন দেখতে পান তিনি। পরে তা তাঁদের ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় তলার সিনিয়র স্টাফ নার্স রোজী জানান, সকালে হঠাৎ পশ্চিম পাশের গ্যাসের পাইপলাইন ও মিটার জ্বলে ওঠে। আগুনে নিচতলা ও দোতলার ফ্ল্যাটে ফ্রিজ, গ্যাসের চুলা, তৈজসপত্র, সিলিং ফ্যান, ইন্টারনেট রাউটার, পর্দা ও আসবাবসহ গৃহস্থালির মালামাল পুড়ে ব্যবহার অনুপযোগী হয়েছে। প্রতি তলার বাইরের গ্যাস পাইপলাইনও পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি। বাসিন্দাদের অভিযোগ, গ্যাস কোম্পানির দায়িত্বশীলরা সময়মতো সংযোগ বিচ্ছিন্ন করতে পারলে ক্ষতি কম হতো। সকাল সাড়ে ৭টা থেকে অন্তত ৪০ মিনিট আগুন জ্বলে, ৯টার কিছু আগে নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনবগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়; গ্যাসের রাইজিং পয়েন্ট থেকে আগুনের সূত্রপাত। শজিমেকের উপপরিচালক ডা. মঞ্জুর মোর্শেদ বেলা সাড়ে ১০টার পর ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট পরিদর্শন করে জানান, দুটি ফ্ল্যাটের রান্নাঘরের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1793868536.jpg)
_medium_1793875235.jpg)