বগুড়ায় ব্যক্তিগত আড়তকে অনুমোদিত বলে প্রচারের অভিযোগে মানববন্ধন
শহর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ফলের আড়তকে অনুমোদিত বলে প্রচারের অভিযোগে মানববন্ধন করেছে বগুড়া ফল ব্যবসায়ী সমিতি। আজ বুধবার (৪ নভেম্বর) সকালে সমিতির কার্যালয়ের সামনে স্টেশন রোডে এতে অংশ নেন সমিতির বর্তমান ও সাবেক কমিটির সদস্য, ফল আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীরা।
বক্তব্য দেন সভাপতি সেকেন্দার কাজী, সাধারণ সম্পাদক আলমগীর হাসান, উপদেষ্টা লিটন শেখ বাঘা, সাবেক সভাপতি শরিফুল ইসলাম মিঠু, আমদানিকারক মুনছুর আলম ও সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার রহমান তুষার।
তারা জানান, জনৈক আরফান নিজের ইচ্ছায় সমিতি থেকে পদত্যাগ করেন। এর আগে তিনি ক্ষমতার অপব্যবহার করে ফল মার্কেট স্টেশন রোড থেকে তিনমাথায় সরানোর প্রক্রিয়া শুরু করেন। সরকার পরিবর্তনের পর সিটি কর্পোরেশন, পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় দেশি ফলের আড়ৎ তিনমাথা ফল মন্ডিতে সরানো হয়; বিদেশি ফলের পাইকারি ব্যবসা স্টেশন রোডেই চলছে।
আরও পড়ুনবক্তাদের অভিযোগ, সম্প্রতি ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন, বাইপাস রোডে নতুন ফলের আড়ৎ উদ্বোধন হয়েছে। এতে ব্যবসায়ী ও বাইরের জেলা থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বিভ্রান্তি ও বেচাকেনায় প্রভাব পড়ছে।
সমিতির নেতারা বলেন, সরকারি ব্যবস্থাপনায় শহরের যেকোনো জায়গায় যেতে তারা প্রস্তুত, তবে ব্যক্তি উদ্যোগে নয়। আগের মধ্যস্থতার অঙ্গীকার অনুযায়ী ১০ একর জায়গায় সবজি, মাছ ও ফলের সমন্বিত মার্কেট হলে সবাই একসঙ্গে সেখানে যাবেন।
মন্তব্য করুন








