বগুড়ার শেরপুরে মোবাইল কোর্টে মাদকসেবীকে ৬ মাসের সাজা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মাদকসেবনের অভিযোগে সজল সরকার (৪২) নামের এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে পৌরশহরের উত্তরসাহাপাড়া এলাকার পরিমল সরকারের ছেলে।
শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ আজ বুধবার (৪ নভেম্বর) (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে পৌরশহরের উত্তরসাহাপাড়া থেকে সজল সরকারকে মাদক সেবনের সময় হাতে নাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান হিমুর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আরও পড়ুনএ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরামুল হোসাইন বলেন, মাদকসেবনের সময় সজলকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন








