ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ০৭:৫২ পিএম

সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসকের জরিমানা

সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসকের জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ সদরে চিকিৎসা সনদ ছাড়াই রোগীকে ব্যবস্থাপত্র দেওয়ায় এম এ ওয়াদুদ নামে এক পল্লী চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভেড়ামারা বাজারের ‘রহমান মেডিকেল হল’ ওষুধের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। এম এ ওয়াদুদ  ওই দোকানের স্বত্বাধিকারী এবং তিনি উপজেলার বাহুকা গ্রামের বাসিন্দা। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এম এ ওয়াদুদ কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সনদ ছাড়াই ব্যবস্থাপত্র লেখেন। এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ওই ওষুধের দোকানে অভিযান চালানো হয়। পরে সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সেবা গ্রহীতাদের স্বাস্থ্যহানি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে তিনি আর কখনও ব্যবস্থাপত্র লিখবেন না বলে মুচলেকা নেওয়া হয়।

আরও পড়ুন

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার জোবায়দা সুলতানা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসকের জরিমানা

১

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

২

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু বৃহস্পতিবার

৩

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০

৪

১০০ কর্মী নিয়োগ দেবে পাঠাও, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

৫

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬