যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্য বোঝাই একটি কাভার্ডভ্যান দ্বিখণ্ডিত হয়ে গেছে। এ দুর্ঘটনায় চালক আতিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন।
আজ বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশন থেকে জয়কৃষ্ণপুরগামী সড়কের একটি অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আতিয়ার রহমান ঝিকরগাছা পৌর এলাকার কাটাখাল কলোনিপাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুরগির খাদ্য বোঝাই কাভার্ডভ্যানটি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় বেনাপোল থেকে খুলনাগামী একটি খালি ট্রেন ওই এলাকা অতিক্রম করতে গিয়ে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
নিউজ ডেস্ক








