ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ০৫:৩৯ পিএম

মুন্সীগঞ্জে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশে মনাই মৃধার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হৃদয় হোসেন টঙ্গীবাড়ি উপজেলার নগরজোয়ার গ্রামের প্রয়াত কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয়ের চাচাতো ভাই পিয়াস শ্রীনগরের বালাশুর বৌবাজার এলাকায় বসবাস করেন। তার কাছে নিয়মিত যাতায়াত ছিল হৃদয়ের। তিন-চার দিন আগে তিনি সেখানে বেড়াতে আসেন। বুধবার সকালে স্থানীয়রা পুকুরে এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, নিহতের সঙ্গে থাকা মানিব্যাগে পাওয়া চারিত্রিক সনদের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। তার বাড়ি টঙ্গীবাড়ি উপজেলায় হওয়ায় বিষয়টি সেখানকার থানা পুলিশকে জানানো হয়েছে। এ ছাড়া নিহতের স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, হৃদয় সাঁতার জানতেন না।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন সভাপতি ইশরাক হোসেন

১

মুন্সীগঞ্জে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

২

সজীব গ্রুপে সেলস ম্যানেজার নিয়োগ, আবেদন অনলাইনে

৩

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু ৫ নভেম্বর

৪

আগামীকাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

এসিআই মটরসে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ

৬