নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ বদলগাছীতে মোটরসাইকেলের সাথে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা আব্দুল হান্নান নিহত হয়েছেন। আজ বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে। বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে আক্কেলপুর বাজারে যাচ্ছিল আব্দুল হান্নান, এ সময় কেশাইল গ্রামে মাদ্রাসার নিকট পাথর বোঝাই চলন্ত ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল হান্নান।
নিহত আব্দুল হান্নান নওগাঁ বদলগাছী উপজেলার রোকনপুর গ্রামের রমজান আলীর ছেলে এবং রূপালী ব্যাংক পিএলসি জয়পুরহাট জেলার আক্কেলপুর শাখার অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
আরও পড়ুনথানা অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে।
মন্তব্য করুন






_medium_1793796040.jpg)

