ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ১২:২০ পিএম

১৪ বছর পর লিভারপুলের অ্যানফিল্ডে জয় আর্সেনালের

১৪ বছর পর লিভারপুলের অ্যানফিল্ডে জয় আর্সেনালের

স্পোর্টস ডেস্ক : ১৪ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারাল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে গানাররা।

১৬ মিনিটে কাই হাভার্টজের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় মিকেল আরতেতার দলের। এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আর্সেনাল। ম্যাচের ১৬ মিনিটে স্বাগতিকদের রক্ষণভাগের এক মারাত্মক ভুল কাজে লাগায় আর্সেনাল। নিজেদের বক্স থেকে বল বের করতে গিয়ে লিভারপুল খেই হারালে বল পেয়ে যান ডেকলান রাইস। তার নিচু ক্রসে দারুণ এক ট্যাপ-ইন করে গানারদের এগিয়ে দেন জার্মান স্ট্রাইকার কাই হাভার্টজ।

বিরতির ঠিক আগে আক্রমণের ঝড় তোলে লিভারপুল। ফ্লোরিয়ান ভির্টৎসের নেওয়া বাঁকানো ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে, আর একটু পরই সুবর্ণ সুযোগ পেয়েও বল মাথার ওপর দিয়ে উড়িয়ে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে বিরতির পর দারুণ ডিফেন্ডিংয়ে লিভারপুলকে বোতলবন্দী করে রাখে গানাররা। অ্যানফিল্ডের প্রবল চাপ সামলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আরতেতার শিষ্যরা।

আরও পড়ুন

এই জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে আর্সেনাল। ব্রাইটনের কাছে ম্যানচেস্টার সিটির হারের সুযোগ কাজে লাগিয়ে দলটিকে পেছনে ফেলেছে গানাররা। ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে সিটি। মৌসুমে দ্বিতীয় হারে ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে লিভারপুল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর পর লিভারপুলের অ্যানফিল্ডে জয় আর্সেনালের

১

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত বিএনপি’র এলিজা জামান

২

সাকিবের পোখরাকে হারিয়ে এনপিএলে টানা দ্বিতীয় জয় পেল জনকপুর

৩

বগুড়ার সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তিকাল

৪

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ: ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

ভরিতে ৩২৬৬ টাকা বাড়লো সোনার দাম

৬