ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ০২:৪৪ পিএম

ব্রাইটন চমকে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি

ব্রাইটন চমকে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি

স্পোর্টস ডেস্ক : দুই দিনের ব্যবধানে একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে দুই রকম অভিজ্ঞতা হলো ম্যানচেস্টার সিটির। গত বুধবার কারাবাও কাপে ব্রাইটনকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল এনজো মারেস্কার দল।

কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে সেই ব্রাইটনের সঙ্গে পেরে উঠল না সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ১-০ গোলে হারল ম্যানচেস্টার ক্লাবটি। লিগে আগের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হেরেছিল তারা। টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়েছে সিটি। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এখনো এক নম্বরেই আছে দলটি। ৮ ম্যাচ খেলা আর্সেনালের পয়েন্টও ২১। আগামীকাল লিভারপুলের বিপক্ষে ড্র করতে পারলেই সিটিকে টপকে চূড়ায় উঠে যাবে গানাররা।

এরই পুরস্কার তারা পেয়ে যায় ১১ মিনিটে। মাতেউস নুনেসের ভুলে বল পেয়ে যান ব্রাইটনের ইয়াসিন আয়ারি। কাছ থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি। গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সিটি। কিন্তু একের পর এক আক্রমণ করেও ব্রাইটনের জমাট রক্ষণ ভাঙতে পারেননি হালান্ড-ডোকুরা। ব্রাইটনের গোলরক্ষক বার্ট ভারব্রুগেনও ছিলেন দুর্দান্ত। সিটির বেশ কয়েকটি প্রচেষ্টা নস্যাৎ করে দেন তিনি।

আরও পড়ুন

বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ব্রাইটনও। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ দিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় সিটি। ৯০ মিনিটে নিকো ও'রাইলির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাইটন চমকে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি

১

সমাজের খারাপ দিকগুলোকে আন্দোলনের মাধ্যমে রুখে দিতে হবে যুবসমাজকে : রাষ্ট্রপতি

২

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধা/ও/য়া পাল্টা ধা/ও/য়া

৩

সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু : মীর শাহে আলম

৪

 এক বিস্ফোরণেই ১৩ হেক্টর এলাকা ধ্বংস, ভয়ঙ্কর ক্লাস্টার ওয়ারহেড পরীক্ষা উ. কোরিয়ার

৫

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৬