৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সৌরবিদ্যুতের প্রসার ও ব্যবহার ত্বরান্বিত করতে আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ আয়োজন করছে। আগামী ৩ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখবেন।
সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ, প্রশাসনিক জটিলতা নিরসন ও বিনিয়োগ ত্বরান্বিত করতে ইতোমধ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়ানো, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের লক্ষ্যে গৃহীত হয়েছে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০।’
এবারের এক্সপোর প্রতিপাদ্য ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই।’ সরকারের সব উদ্যোগ ও সৌরপ্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবন তুলে ধরা, বিনিয়োগে উৎসাহ দেওয়া এবং খাতসংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সহযোগিতা জোরদার করাই এর লক্ষ্য। সৌরবিদ্যুৎ খাতের সমাধান ও সেবা এক জায়গায় আনতে থাকছে বিশেষায়িত প্রদর্শনী স্টল। সেখানে সোলার প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি ও উন্নত ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থাসহ আধুনিক সরঞ্জাম প্রদর্শিত হবে। প্রকল্প অর্থায়ন, সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তার বিষয়ে সেবা তুলে ধরবে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী ও সেবাদাতা প্রতিষ্ঠান।
দুই দিনের এই আয়োজনে সৌর খাতের কৌশলগত উন্নয়ন, নীতিগত পরিবেশ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে চারটি বিশেষায়িত সেমিনার হবে। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধান আলোচক হিসেবে অংশ নেবেন। এছাড়া সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য থাকছে বিশেষ ওরিয়েন্টেশন পর্ব।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1793517709.jpg)
_medium_1793515854.jpg)
_medium_1793514552.jpg)
_medium_1793513924.jpg)
_medium_1793513362.jpg)
_medium_1793511719.jpg)
_medium_1793518470.jpg)
_medium_1793518246.jpg)
_medium_1793517991.jpg)