ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ০৫:৫০ পিএম

কারওয়া চৌথে নিকের ভালোবাসায় মুগ্ধ প্রিয়াঙ্কা

কারওয়া চৌথ উপলক্ষে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পাশে থাকতে ব্যস্ত কনসার্ট সফর থেকে বাড়ি ফিরেছেন নিক জোনাস। স্বামীর এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন প্রিয়াঙ্কা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতে কারওয়া চৌথ উদযাপন করেন এ দম্পতি। ৩০ অক্টোবর ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা।

ছবিতে নিক ও মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকেও দেখা যায়।

 

ক্যাপশনে প্রিয়াঙ্কা জানান, তাকে কিছু বলতে হয়নি, কারওয়া চৌথের গুরুত্ব বুঝে নিক নিজেই বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন।

আরও পড়ুন

কনসার্ট সফরের ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজের সূচি সাজিয়েছেন তিনি।

স্বামীর ভালোবাসার প্রশংসা করে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমার মানুষটির মতো কেউ নেই। এমন ভালোবাসা সবার জীবনেই আসুক।’

বর্তমানে ভাই জো ও কেভিন জোনাসের সঙ্গে কনসার্ট সফরে ব্যস্ত রয়েছেন নিক। ২০১৮ সালের ডিসেম্বরে ভারতের যোধপুরে বিয়ে করেন প্রিয়াঙ্কা ও নিক। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের কন্যা মালতি মেরি চোপড়া জোনাসের জন্ম হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারওয়া চৌথে নিকের ভালোবাসায় মুগ্ধ প্রিয়াঙ্কা

১

নিজ বাসায় বাথরুমে পড়ে মারা গেলেন জনপ্রিয় পরিচালক

২

টেস্ট ক্রিকেটে রাবাদার বিশ্বরেকর্ড

৩

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর আয় ১৭ কোটি

৪

নেত্রকোণার কলমাকান্দায় ৪ লাখ ভারতীয় মুদ্রাসহ আটক ১

৫

ফ্যামিলি ও কৃষক কার্ডের ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

৬