নেত্রকোণার কলমাকান্দায় ৪ লাখ ভারতীয় মুদ্রাসহ আটক ১
নেত্রকোণার কলমাকান্দায় খাটের নিচে রাখা পুঁটলি থেকে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামে তার নিজ বসতঘরে 8চালিয়ে তাকে আটক করা হয়। দুলাল মিয়া ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার দেখানো মতে বসতঘরের খাটের নিচে রাখা একটি পুঁটলি থেকে ৫০০ রুপি মূল্যমানের ৮০৬টি ভারতীয় নোট উদ্ধার করা হয়। নোটগুলোর মোট মূল্য ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতীয় রুপির মাধ্যমে সীমান্তে চোরাচালান চক্রের কার্যক্রমে সহায়তাকারীদের সঙ্গে দুলাল মিয়ার সম্পৃক্ততা থাকতে পারে।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1793421177.jpg)
_medium_1793438344.jpg)
_medium_1793443382.jpg)