ফ্যামিলি ও কৃষক কার্ডের ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ভেলকিবাজি দেখিয়ে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা বন্ধ না হলে সরকারকে তারা চূড়ান্তভাবে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
তিনি বলেন, ‘কার্ডের নামে ভেলকিবাজি করে মানুষের মৌলিক অধিকার ও ভোটাধিকারকে আড়াল করার চেষ্টা জনগণ মেনে নেবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণরায়ের যথাযথ মর্যাদা রক্ষায় চলমান আন্দোলন আরও জোরদার করার আহ্বানও জানান তিনি।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মামুনুল হক।
তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, শতকরা ৭০ ভাগ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং জনগণের দেওয়া রায়ের সম্মান ও মর্যাদা রক্ষার লক্ষ্যেই ১১ দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে। এই আন্দোলনে সাধারণ মানুষের যে সমর্থন ও সংহতি দেখা যাচ্ছে, তা আগামী দিনেও অব্যাহত রাখার আহ্বান জানান।
মামুনুল হক বলেন, ‘জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। আগামী দিনে ঢাকার রাজপথে এক দফা দাবিতে জমায়েত হওয়ার আহ্বান জানানো হলে সবাইকে রাজধানীতে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে।’
আরও পড়ুনসরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা এই কার্ডের সরকারকে বলে দিতে চাই, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের ভেলকিবাজির মাধ্যমে জনতার অধিকার নিয়ে ছিনিমিনি খেলার পাঁয়তারা যদি বন্ধ না করা হয়, জনগণ চূড়ান্তভাবে তোমাদেরকে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত আছে।
তিনি আরও বলেন, আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ এবং প্রস্তুত থাকতে হবে। সময়মতো পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1793440540.jpg)
_medium_1793421177.jpg)
_medium_1793438344.jpg)
_medium_1793443382.jpg)