ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:৩৫ পিএম

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি ব্যাটালিয়নের চোরাচালানবিরোধী অভিযানে মাদকসহ প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করা হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) ৪৮ ও ১৯ বিজিবি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

৪৮ বিজিবির অভিযানে এক কোটি ২৩ লাখ ও ১৯ বিজিবির অভিযানে প্রায় ১৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী ব্যাটালিয়ন সদর এর বিশেষ টহল দল এবং বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া, তামাবিল বিওপির নিয়মিত টহল দল কর্তৃক চোরাচালানবিরোধী অভিযান চালায়। এতে বিপুল পরিমান ভারতীয় মদ ও বিভিন্ন প্রকার কসমেটিকস, মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সনপাপড়ি, জিরা এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন, সোয়েটারসহ অবৈধভাবে পাথর বহনকারী বাংলাদেশি ঠেলাগাড়ি জব্দ করে।

জব্দ করা চোরাইপণ্যের আনুমানিক সিজার মূল্যে এক কোটি ২৩ লাখ টাকা।

৪৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। চোরাচালান মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

এদিকে, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পৃথক অভিযানে চোরাইপণ্য জব্দ করা হয়। ৩১ অক্টোবর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাড়ি ১৫৫ পিস, পাতার বিড়ি ৩৩৬০ প্যাকেট ও নিভিয়া লোশন ৬৪ পিস জব্দ করতে সক্ষম হয়।

জব্দ মালামালের সিজারমূল্য ১১ লাখ তিন হাজার ৮০০ টাকা। এর আগে পৃথক আরেকটি অভিযানে কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিকিরপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় চার হাজার পিস ভারতীয় সুপারি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সুপারির সিজারমূল্য ২৪ হাজার টাকা।

৩০ অক্টোবর সুরাইঘাট বিওপির একটি আভিযানিক টহলদল কানাইঘাট সীমান্ত থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি’র টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরা ৩৬০ কেজি ও চা পাতা ৭০ কেজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত জিরা ও চা পাতার সিজারমূল্য চার লাখ ৬৭ হাজার টাকা।

সব মিলিয়ে জব্দ মালামালের মূল্য ১৫ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার চোরাইপণ্য জব্দ

১

বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

২

আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

৩

চলতি বছর দেশে পেঁয়াজ আমদানি করতে হয়নি: কৃষিমন্ত্রী

৪

বগুড়ার পাঁচটিসহ রাজশাহী বোর্ডে ৩৯ কলেজের কেউ পাস করেননি

৫

সিলেট শিক্ষা বোর্ডে এইচএসিতে দুই দশকে পাসের হার সর্বনিম্ন

৬