কারওয়া চৌথে নিকের ভালোবাসায় মুগ্ধ প্রিয়াঙ্কা
কারওয়া চৌথ উপলক্ষে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পাশে থাকতে ব্যস্ত কনসার্ট সফর থেকে বাড়ি ফিরেছেন নিক জোনাস। স্বামীর এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন প্রিয়াঙ্কা।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতে কারওয়া চৌথ উদযাপন করেন এ দম্পতি। ৩০ অক্টোবর ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা।
ক্যাপশনে প্রিয়াঙ্কা জানান, তাকে কিছু বলতে হয়নি, কারওয়া চৌথের গুরুত্ব বুঝে নিক নিজেই বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন।
স্বামীর ভালোবাসার প্রশংসা করে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমার মানুষটির মতো কেউ নেই। এমন ভালোবাসা সবার জীবনেই আসুক।’
বর্তমানে ভাই জো ও কেভিন জোনাসের সঙ্গে কনসার্ট সফরে ব্যস্ত রয়েছেন নিক। ২০১৮ সালের ডিসেম্বরে ভারতের যোধপুরে বিয়ে করেন প্রিয়াঙ্কা ও নিক। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের কন্যা মালতি মেরি চোপড়া জোনাসের জন্ম হয়।