ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেনি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার মতে, তিনি ক্ষমতায় আসার অনেক আগেই এই সংঘাতের অবসান হওয়া উচিত ছিল।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ওহাইও অঙ্গরাজ্যের চিলিকোথে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের কাছে এখনো ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে আগের তুলনায় তা অনেক কম। ইরানের ড্রোন উৎপাদনকারীরাও সংকটে পড়েছে বলে দাবি করেন তিনি। ট্রাম্পের ভাষ্য, বিদ্যুৎ না থাকায় ড্রোন নির্মাতারা উৎপাদন চালাতে পারছে না। ট্রাম্প বলেন, ‘আমরা এই যুদ্ধ শুরু করিনি।’ তিনি আরও বলেন, ‘আমি এখানে আসার অনেক আগেই এই সংঘাতের সমাধান করা উচিত ছিল।’
আরও পড়ুনগত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই সময় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছিল। আলোচনার মধ্যেই দ্বিতীয়বারের মতো ইরানে হামলা চালায় দেশ দুটি। এর আগে গত বছরও আলোচনা চলার সময় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তথ্যসূত্র : আল জাজিরা
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1793253799.jpg)




_medium_1793184189.jpg)
_medium_1792999209.jpg)
_medium_1793254520.jpg)
