ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ১১:৫৭ এএম

প্রথম ইনিংসে ২৭২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

প্রথম ইনিংসে ২৭২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে ২৭২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। অথচ দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছিল বেশ ভালো অবস্থানে থেকে। 

আগের দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল স্বাগতিকেরা। কিন্তু ২২১ রানে চতুর্থ উইকেট হারানোর পরই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। মাত্র ৫৯ রান যোগ করতেই শেষ সাতটি উইকেট হারায় নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন শরীফুল ইসলাম। তাকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট তুলে নেন জোমেল ওয়ারিক্যান।

বাংলাদেশের হয়ে এক প্রান্ত আগলে রেখে ৩৪ রানে অপরাজিত থাকেন লিটন দাস। দিনের শুরুতে ১০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। তবে অন্য প্রান্তে সতীর্থদের কাছ থেকে প্রত্যাশিত সঙ্গ পাননি এই উইকেটকিপার-ব্যাটার। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৭২ রান। ফলে ২৭৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ প্রথম ইনিংস: ৯৭.৪ ওভারে ২৭২ রান (সাদমান ১০৫, হৃদয় ৪২, লিটন ৩৪*, মুমিনুল ২৮, নাজমুল ১৯, মিরাজ ১৫; ওয়ারিক্যান ৫/৫৩, বিষপ ২/৬১, জোসেফ ২/৪১, চেজ ০/৫৩)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ইনিংসে ২৭২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২ এ জ্বালানি সরবরাহ শুরু

২

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, বন্ধ উত্তরের সঙ্গে ঢাকার রেল চলাচল 

৩

হিমাগার নির্মাণই সাফল্য নয়, কৃষকের সুফল নিশ্চিত করতে হবে

৪

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

৫

আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন  

৬