তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার
নিখোঁজের এক দিন পর ঢাকার উত্তরখানের তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। তাঁর নাম কে এম তাহসিফ সৌরি (২৮)।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) মরদেহটি উদ্ধার করা হয়। উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য নিশ্চিত করেন।
অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি আলোচনায় আসেন ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের মাধ্যমে।
উদ্ধার মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোন ও হাতঘড়ি দেখে তার পরিচয় শনাক্ত করা হয় বলে জানিয়েছে নৌ-পুলিশ।
আরও পড়ুনময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নৌ-পুলিশ জানায়, প্রাথমিকভবে তিনি পানিতে ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1793250984.jpg)






