ভিডিও বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:৫৫ পিএম

আলোকস্বল্পতায় আবার খেলা বন্ধ

সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে দ্বিতীয়বারের মতো আলোকস্বল্পতায় বন্ধ হলো খেলা। প্রথমবার খেলা বন্ধ হওয়ার পর মাঠে গড়িয়েছে মাত্র ৪ ওভার। এর মাঝেই আবারও দেখা দিলো আলোকস্বল্পতা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেঞ্চুরি থেকে ১ রান দূরে আছেন বাংলাদেশি ওপেনার সাদমান ইসলাম। আর ৭৪ ওভারের খেলা শেষে বাংলাদেশ তুলেছে ৩ উইকেটে ২১৩ রান। এখন ৯৯ রানে সাদমান ও ১০ রানে লিটন অপরাজিত রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। তবে শাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে প্রাথমিক ধাক্কা সামলে ওঠার চেষ্টা করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত লাঞ্চের আগে দ্বিতীয় উইকেট হিসেবে সাজঘরে ফেরেন মুমিনুল। ২৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৬ রান।

আরও পড়ুন

মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার পঞ্চম ওভারে টেস্ট ক্যারিয়ারের দশম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন সাদমান ইসলাম। তবে আরেকপ্রান্তে নড়বড়ে ছিলেন নাজমুল হোসেন শান্ত’র ব্যাট। পরের ওভারেই জোমেল ওয়ারিকানের বলে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হন বাংলাদেশ অধিনায়ক। রিভিউ নিলেও কাজে আসেনি, তার বিদায়ে ১১০ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা।

চতুর্থ উইকেটে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিমের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া তাওহীদ হৃদয়। ওপেনার সাদমানের সঙ্গে দেখে-শুনেই খেলছিলেন তিনি, ছিলেন অর্ধশতকের কাছাকাছি। কিন্তু ব্যক্তিগত ৪২ রানে রিটাইয়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হৃদয়। এরপর লিটনকে নিয়ে জুটি গড়ার প্রচেষ্টা চালাচ্ছেন সাদমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

১

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

২

ফরিদপুরের ভাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৩

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সব সম্পদের বিনিময়ে মুক্তি চান শিক্ষক সাগর

৪

৭২ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর দল

৫

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণজয়

৬