ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ১২:২৪ পিএম

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। 

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আলোচিত এ মামরার রায় ঘোষণা করেন। এর আগে, গত ৭ অক্টোবর দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। 

মাহবুব-উল আলম হানিফ ছাড়াও আলোচিত এই মামলার আসামিরা হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তবে আসামিদের সবাই পলাতক রয়েছেন।

আরও পড়ুন

গত বছরের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলায় ৪ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন। মামলায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড

১

সরকারি হাসপাতালগুলো যেন ভোগান্তির মহাসমুদ্র

২

ইসরায়েলে সরকার গঠনে অনিশ্চয়তায় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

৩

প্রথম ইনিংসে ২৭২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২ এ জ্বালানি সরবরাহ শুরু

৫

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, বন্ধ উত্তরের সঙ্গে ঢাকার রেল চলাচল 

৬