ভিডিও বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬ ০২:৪৩ পিএম

‘বিএনপিকে ভোট দিয়ে আক্ষেপ করা’ সেই নারী উদ্যোক্তার জামিন

‘বিএনপিকে ভোট দিয়ে আক্ষেপ করা’ সেই নারী উদ্যোক্তার জামিন

মফস্বল ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলে আক্ষেপ করা নারী উদ্যোক্তার সাথী আক্তারকে জামিন দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত এ জামিনের আদেশ দেন। ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

২৫ অক্টোবর (রোববার) ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন সাথী আক্তার। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ভিডিও দুটিতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

আরও পড়ুন

ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিএনপিকে ভোট দিয়ে আক্ষেপ করা’ সেই নারী উদ্যোক্তার জামিন

১

গণনা বাড়ার সাথে সাথে কমছে নেতানিয়াহুর ভোটের হার

২

তানজিন তিশাকে এবার আইনি নোটিশ

৩

১১ হাজার রানের মাইলফলকে মুমিনুল

৪

হাড্ডাহাড্ডি লড়াই, ইসরায়েলে কোনো দলই পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

৫

৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

৬