ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ১১:২৪ পিএম

ঠাকুরগাঁওয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ’লীগের ১৭ নেতা কারাগারে

ঠাকুরগাঁওয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ’লীগের ১৭ নেতা কারাগারে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আকতারুল ইসলামসহ ১৭ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জামাল হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৬ আগস্ট পীরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম। মামলায় আকতারুল ইসলামসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়। এজাহারে অভিযোগ করা হয়, পীরগঞ্জ উপজেলার ভাকুরা ধনীপাড়া গ্রামে আকতারুল ইসলামের বাড়িতে গোপন বৈঠক করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা করেন আসামিরা।

আরও পড়ুন

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) মামলার ১৭ আসামি উচ্চ আদালতের দেওয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ’লীগের ১৭ নেতা কারাগারে

১

দৈনিক বেচাকেনা অর্ধকোটি টাকা জমে উঠেছে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ জলপাই বাজার

২

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ ২৬ মামলার আসামি ‘ন্যাংড়া নয়ন’ গ্রেফতার

৩

বগুড়ায় স্তন ক্যান্সার সচেতনতা মাসে সেমিনার ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৪

নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেফতার

৫

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

৬