ভিডিও বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬ ১২:২৫ এএম

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি। এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এমন মন্তব্য করেন তিনি৷

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার ক্রসফায়ার চায় না; বরং এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স।

আইজিপি অসতর্কতাবশত এমন কথা বলেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যু কোনোভাবেই সহ্য করবে না। 

আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলার উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১

ঠাকুরগাঁওয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ’লীগের ১৭ নেতা কারাগারে

২

দৈনিক বেচাকেনা অর্ধকোটি টাকা জমে উঠেছে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ জলপাই বাজার

৩

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ ২৬ মামলার আসামি ‘ন্যাংড়া নয়ন’ গ্রেফতার

৪

বগুড়ায় স্তন ক্যান্সার সচেতনতা মাসে সেমিনার ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৫

নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেফতার

৬