ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ০৬:২২ পিএম

সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে চুক্তি করল বাংলা‌দেশ-জাপান

সংগৃহীত,সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে চুক্তি করল বাংলা‌দেশ-জাপান

সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করার লক্ষ্যে জাপান ও বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় জাপানি অনুদান সহায়তার বিষয়ে নথিপত্রে স্বাক্ষর ও তা বিনিময় করেন।

ঢাকার জাপান দূতাবাস জানায়, এই প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপান-নির্মিত ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ প্রদান করা হবে। এটি সামুদ্রিক অপরাধ দমন এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে (২৬ থেকে ২৯ অক্টোবর) স্বাক্ষরিত এই চুক্তিটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে এবং জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে চুক্তি করল বাংলা‌দেশ-জাপান

১

চট্টগ্রামের বাঁশখালীতে ৫৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২

সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি, সাইবার কর্তৃপক্ষের দ্বারস্থ বিজয়-রাশমিকা

৩

অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

৪

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে দাদাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

৫

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

৬