সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে চুক্তি করল বাংলা‌দেশ-জাপান

সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে চুক্তি করল বাংলা‌দেশ-জাপান

সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করার লক্ষ্যে জাপান ও বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় জাপানি অনুদান সহায়তার বিষয়ে নথিপত্রে স্বাক্ষর ও তা বিনিময় করেন।

ঢাকার জাপান দূতাবাস জানায়, এই প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপান-নির্মিত ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ প্রদান করা হবে। এটি সামুদ্রিক অপরাধ দমন এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে (২৬ থেকে ২৯ অক্টোবর) স্বাক্ষরিত এই চুক্তিটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে এবং জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188817