সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি, সাইবার কর্তৃপক্ষের দ্বারস্থ বিজয়-রাশমিকা
বিনোদন ডেস্ক : সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা তথ্য প্রচার, বিকৃত স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া এবং উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির অভিযোগে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে এই তারকা দম্পতির প্রতিনিধিদল।
সোমবার (২৬ অক্টোবর) ভারতের হায়দরাবাদের সাইবার অপরাধ তদন্ত কর্তৃপক্ষের কাছে অভিযোগটি জমা দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই তাদের সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এমনকি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও সামনে এনে বিজয়ের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ।
এ পরিস্থিতিতে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে আট পৃষ্ঠার দীর্ঘ বিবৃতি প্রকাশ করেন রাশমিকা। সেখানে তিনি জানান, সমালোচনা কিংবা ভিন্নমত প্রকাশের অধিকার সবার রয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো সাধারণ মতামত প্রকাশের সীমা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণে পরিণত হয়েছে।
বিজয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে রাশমিকা বলেন, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনেরই নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন ছিল। বিজয় সেই সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিলেন। এর অর্থ এই নয় যে তাদের ভালোবাসায় কোনো ঘাটতি ছিল।
নিজের দাম্পত্য জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানান অভিনেত্রী। একই সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সমালোচনার নামে পরিবারের সদস্যদের আক্রমণ না করার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকার সঙ্গে একটি ছবি ও ভিডিও প্রকাশ করেন বিজয় দেবরাকোন্ডা। সেখানে স্ত্রীকে নিজের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে উল্লেখ করে জানান, তারা দুজনই দাম্পত্য জীবনে সুখী।
আরও পড়ুনএদিকে তারকা দম্পতির প্রতিনিধিদলের অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে মনগড়া বক্তব্য, বিকৃত স্ক্রিনশট, ভুয়া পরিচয়ে প্রচারণা এবং উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের পেছনে কোনো সংঘবদ্ধ কিংবা অর্থের বিনিময়ে পরিচালিত প্রচারণা রয়েছে কি না, সেটিও তদন্তের অনুরোধ জানানো হয়েছে।
প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমালোচনার অধিকারকে তারা সম্মান করেন। তবে মতামত প্রকাশ এবং বানানো বা বিকৃত তথ্যকে সত্য হিসেবে উপস্থাপনের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।
অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অনলাইন পোস্টের লিংক ও অন্যান্য তথ্যপ্রমাণও জমা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারকা দম্পতির প্রতিনিধিরা।
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি পর্যালোচনা করা হচ্ছে। সোমবার রাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি।
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে বিয়ে করেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1793024393.jpg)
_medium_1793022809.jpg)
_medium_1792939024.jpg)



