ভিডিও সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬ ১২:৫৬ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন

মফস্বল ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এতে সাড়ে চার শতাধিক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

এক সংবাদ সম্মেলনে বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া বলেন, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচনী নিরাপত্তায় বিজিবির কে-৯ ডগ ইউনিটও কাজ করবে। তিনি আরও বলেন, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই বিজিবির লক্ষ্য। একই সঙ্গে সব প্রার্থী যেন সমান সুযোগ পান এবং নির্বিঘ্নে নির্বাচনী প্রচার চালাতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে। নির্বাচনে বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় বিজিবি।

আরও পড়ুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটিতে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন

১

ঘরের মাঠে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

২

পঞ্চম দিনের মতো সাজেক অবরোধ, সংকট নিরসনে বৈঠক

৩

সৌদির তেল শোধনাগার ও বিমানবন্দরে হুথিদের হামলা

৪

দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

৫

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এ পরিণত

৬