সিনেমায় অভিনয় নিয়ে যা বললেন নীহা
অভিনয় দক্ষতা দিয়ে ধীরে ধীরে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা তৈরি করেছেন নাজনীন নীহা। নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে তিনি এখন বেশ আলোচিত নাম। টেলিভিশন নাটক, ডিজিটাল কনটেন্টে তার কাজ দর্শকমহলে আলাদা আগ্রহ তৈরি করেছে। শুরু থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ এবং পরিশ্রমই তাকে এই জায়গায় নিয়ে এসেছে।
বর্তমানে নাটক ও ওটিটি মাধ্যমে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। বছরের বিভিন্ন সময়েই তার অভিনীত নাটকগুলোর দেখা মেলে ছোটপর্দায়।
সমসাময়িক অনেক অভিনয়শিল্পী যখন বড়পর্দায় কাজ করার জন্য দৌড়ঝাঁপ করছেন, নাজনীন নীহা হাঁটছেন ভিন্ন পথে। তিনি মনে করেন, মেধা ও প্রস্তুতির দিক থেকে বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করার মতো পূর্ণাঙ্গ ফিটনেস তার এখনও তৈরি হয়নি। আর তাই বড়পর্দার চেয়ে এই মুহূর্তে নাটক ও ডিজিটাল মাধ্যমেই নিজেকে আরও পরিপক্ব করে তুলতে চান তিনি।
নীহা জানিয়েছেন, এখনই সিনেমার জন্য প্রস্তুত নন তিনি। এ প্রসঙ্গে নাজনীন নিহা বলেন, ‘আমি এখনো আসলে বাণিজ্যিক ঘরানার সিনেমা বলতে যা বোঝায় তাতে কাজ করার জন্য প্রস্তুত নই। অবশ্যই সিনেমায় অভিনয় করব। তবে এখন নয়। আমার মনে হয় এখনো নিজেকে প্রস্তুত করা অনেক বাকি। নাটকে অভিনয় করতেই আমি এখনো স্বাচ্ছন্দ্যবোধ করি। সিনেমা আসলে অনেক বড় বিষয়। যে কারণে অভিনয়ের জন্য আমি নিজেকে পুরোপুরি প্রস্তুত করেই তারপর সেখানে কাজে নামতে চাই। সেজন্য আমি একটু সময় নিচ্ছি।’
আরও পড়ুনপ্রেক্ষাগৃহের জন্য কাজ না করলেও এরইমধ্যে ওটিটির জন্য নির্মিত একটি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। নাম ‘ইনস্টাগ্রাম’। পরিচালনা করছেন মোস্তফা কামাল রাজ। এটি ইউটিউবে মুক্তি পাবে।
এদিকে সম্প্রতি অপুর্বর সঙ্গে জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন নীহা। নাম ‘ভালো আছ তো’। নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। এটিও এরইমধ্যে প্রকাশ হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1792924122.jpg)


_medium_1792849230.jpg)
_medium_1792847798.jpg)

_medium_1792925462.jpg)
_medium_1792914723.jpg)